1. admin@bogurapost.com : admin :
তানসেন সভাপতি মতিন সম্পাদক, কাহালু সাংবাদিক ফোরামের কমিটি গঠন - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

তানসেন সভাপতি মতিন সম্পাদক, কাহালু সাংবাদিক ফোরামের কমিটি গঠন

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ১৭৬ বার

কাহালু (বগুড়া) প্রতিনিধি

 

সুস্থ ধারা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার লক্ষ্যে বগুড়ার কাহালু উপজেলায় ‘‘কাহালু উপজেলা সাংবাদিক ফোরাম’’ নামের সাংবাদিকদের একটি কমিটি গঠন করা হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার সোনালী ব্যাংক সংলগ্ন এলাকায় আলোচনার ভিত্তিতে এবং সর্বসম্মতিক্রমে দৈনিক কালবেলা ও দৈনিক মুক্তসকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি মুনসুর রহমান তানসেনকে সভাপতি এবং দৈনিক ভোরের দর্পণ ও দি নিউ এজ পত্রিকার উপজেলা প্রতিনিধি আব্দুল মতিনকে সাধারণ সম্পাদক করে ৮ সদস্য বিশিষ্ট ‘‘কাহালু উপজেলা সাংবাদিক ফোরাম’’ গঠন করা হয়। কমিটিতে দৈনিক কালের খবর পত্রিকার উপজেলা প্রতিনিধি প্রভাষক জাকী ওয়াহেদুজ্জামান চন্দনকে সহ-সভাপতি, দৈনিক মানবকন্ঠ ও প্রতিদিনের সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি প্রভাষক শাহাবুদ্দিকে সাংগঠনিক সম্পাদক, দৈনিক ভোরের চেতনা ও দৈনিক মুক্তবার্তা পত্রিকার উপজেলা প্রতিনিধি নুরুল ইসলাম শেখকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটির কার্যকরী সদস্য পদে রয়েছেন দৈনিক ইত্তেফাক ও দৈনিক করতোয়া পত্রিকার কাহালু উপজেলা প্রতিনিধি আব্দুস ছালেক তোতা, দৈনিক ভোরের পাতা ও দৈনিক উত্তরকোন পত্রিকার উপজেলা প্রতিনিধি প্রভাষক মাকছুদুর রহমান মাসুদ, দৈনিক যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি প্রভাষক হাবিবুর রহমান হাবিব।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews