1. admin@bogurapost.com : admin :
বগুড়া আদমদিঘীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩ - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়া আদমদিঘীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

  • আপডেট সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ২২২ বার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ার আদমদীঘিতে ডাকাতির প্রস্তুতিকালে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছে থেকে ডাকাতির প্রস্তুতির সরঞ্জাম রশি, হাসুয়া, বাঁশের লাঠি, ছোট-বড় ধারালো হ্যাঁকসো ব্লেড ও করাত উদ্ধার করা হয়। শনিবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার গোপালপুর নয়াপাড়া গ্রামের মৃত ফকির শেখের ছেলে মনোয়ার হোসেন (২৯), বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার চৌহমুহনি বানিয়াদীঘি গ্রামের বাবু প্রামানিকের ছেলে নয়ন ইসলাম (২৫) ও বগুড়া সদর উপজেলার গোদারপাড়া এলাকার জাহিদুল ইসলামের ছেলে নুর আলম (২৪)।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজুর রহমান জানান, শুক্রবার রাতে উপজেলার কুন্দগ্রাম ইউপির চেচুয়া গ্রামের বানিয়া পুকুর নামক স্থানে কুন্দগ্রাম-চৌহমুহনি পাকা রাস্তার উপর বেশ ক’জন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৩ জন ডাকাতকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছে থেকে ডাকাতির প্রস্তুতির সরঞ্জাম ১টি রশি, ২টি হাসুয়া, ৩টি বাঁশের লাঠি, ৭টি ছোট-বড় ধারালো হ্যাঁকসো ব্লেড ও একটি করাত এবং ব্যাগ উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার বগুড়া আদালতে হাজির করা হলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানো নির্দেশ দিয়েছেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews