1. admin@bogurapost.com : admin :
বগুড়া শাজাহানপুরে সন্তানের সামনে মায়ের আত্মহত্যা - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়া শাজাহানপুরে সন্তানের সামনে মায়ের আত্মহত্যা

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ২৩৮ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় শিশু সন্তানের সামনে নুসরাত জাহান মিম (২২) নামে এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে শাজাহানপুর উপজেলার শাকপালা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নুসরাত জাহান মিম শাকপালা পশ্চিমপাড়া গ্রামের ডা. শফিকুল ইসলামের পালিত মেয়ে। তার স্বামী ঠাকুরগাঁও জেলা সদরের খানকা শরিফ এলাকার বাসিন্দা ফারহান লাবিব। বর্তমানে তিনি নৌবাহীনির পেটি অফিসার হিসেবে ইয়ন মিশনে দক্ষিণ সুদানে কর্মরত আছেন।
এসব তথ্য নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওয়াদুদ আলম।
ওসি ওয়াদুদ আলম জানান, নুসরাত জাহান মিম তার স্বামী মিশনে দেশের বাহিরে থাকায় ৬ বছর বয়সি এক পুত্র সন্তানকে নিয়ে তার পালিত বাবার বাড়িতে বসবাস করতেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে পালিত বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে বাড়ির গেটে ভিতর থেকে ছিটকি লাগিয়ে শিশু পুত্রের সামনে শয়ন ঘরের সেলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলে পড়ে। শিশুপুত্রটি মাকে ঝুলতে দেখে দৌড়ে গেট খুলে বাইরে এসে চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়া হয়েছে। মিমের আত্মহত্যার জানা যায়নি।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews