নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় স্ত্রী ফুলবানু (১৯) হত্যা মামলায় ১৯ বছর পর স্বামী চাঁন মিয়ার মৃত্যুদন্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে বগুড়া অতিরিক্ত দায়রা জজ-২ এর বিচারক মো. জালাল উদ্দিন এই রায় দেন। মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি চাঁন মিয়া বগুড়ার শাজাহানপুর উপজেলার মানিকদিপা পদ্মপাড়া গ্রামের চুন্নু মিয়ার ছেলে।
জানা গেছে, গত ২০০৫ সালের ৫ সেপ্টেম্বর রাতে চাঁন মিয়া স্ত্রী ফুলবানুর গলায় গেঞ্জির ফাঁস দিয়ে হত্যা করে। হত্যার পর ফুলবানুর পরনের শাড়ি দিয়ে তাকে ঘরের তীরের সাথে ঝুলে রেখে আত্মহত্যা বলে প্রচারণা চালায়। পরের দিন সকালে ফুলবানুর বাবা আব্দুর রাজ্জাক মেয়ের মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে আসেন এবং পরবর্তীতে শাজাহানপুর থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় শুনানী শেষে বৃহস্পতিবার আদালত আসামীকে মৃত্যুদণ্ড প্রদান করেন।
বগুড়া কোর্ট পরিদর্শক মোসাদ্দেক হোসেন আদালতের রায়েরস সত্যতা নিশ্চিত করে বলেন, রায়ের পর আদালত থেকে মৃত্যুদ্বন্ড প্রাপ্ত আসামীকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply