1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় মাহবুব আলী খাঁনের ৯০তম জন্মবার্ষিকীতে পরিবারের দোয়া মাহফিল - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় মাহবুব আলী খাঁনের ৯০তম জন্মবার্ষিকীতে পরিবারের দোয়া মাহফিল

  • আপডেট সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১৯৫ বার

প্রেস বিজ্ঞপ্তি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুর ও বাংলাদেশ নৌ-বাহিনীর সাবেক প্রধান রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খাঁনের ৯০ তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে মরহুমের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বাদ আছর মরহুমের পরিবারে উদ্যোগে বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা পরিষদ সদস্য এ্যাড. একেএম মাহবুবর রহমান, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চান, জেলা বিএনপির সাবেক আহবায়ক এ্যাড. সাইফুল ইসলাম, জেলা বিএনপি নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, এম আর ইসলাম স্বাধীন, হিরু, মাফতুন আহমেদ খান রুবেল, কে এম খায়রুল বাশার, তৌহিদুল আলম মামুন, শেখ তাহাউদ্দিন নাহিন, মনিরুজ্জামান মনি, শাহাদৎ হোসেন, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা, শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহারিয়ার গোর্কী, জেলা ছাত্রদরের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান।

এছাড়া মরহুমের পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, শামীম রেজা শামীম, সৈয়দ আব্দুল গফুর দারা, রাকিবুল ইসলাম শুভ, আল আমিন সরকার, উজ্জ¦ল হোসেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের মাও: আব্দুল্লাহ্।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews