1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় বহুল আলোচিত এসিল্যান্ডের কোটিপতি ড্রাইভার শামীম চাকরিচ্যুত - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় বহুল আলোচিত এসিল্যান্ডের কোটিপতি ড্রাইভার শামীম চাকরিচ্যুত

  • আপডেট সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ২৭১ বার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় বহুল আলোচিত শিবগঞ্জ উপজেলা ভূমি অফিসের গাড়ি চালক শুন্য খেকে কোটিপতি বনে যাওয়া শামীমকেঅবশেষে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়ায় তাঁকে চাকরিচ্যুত করেছেন সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান। শামীম উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে।

জানা যায়, শিবগঞ্জে আলোচিত ড্রাইভার শামীমের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের তথ্য উঠে আসে জাতীয় দৈনিক বিভিন্ন পত্রিকাসহ অনলাইন গণমাধ্যমগুলোতে। এতে তাঁর বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপকর্মের তথ্য প্রকাশ পায়।

এসিল্যান্ডের ড্রাইভার শামীম ‘জিরো থেকে হিরো কোটি টাকার মালিক, শিরোনামে সংবাদ প্রকাশ হওয়ার পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীমের বিরুদ্ধে আনা অভিযোগের তথ্য সঠিক কিনা তা যাচাই-বাছাই করার জন্য তদন্ত কমিটি গঠন করেন। তথ্য ও তদন্ত কমিটির অনুসন্ধানের মাধ্যমে তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা প্রমাণিত হাওয়ায় রবিবার (৩ নভেম্বর) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান শামীমকে চাকরিচ্যুত করেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান জানান, শামীমের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের প্রমাণ পাওয়ায় তাকে চাকরিচ্যুত করা হয়েছে। সেবাপ্রার্থীরা আবেদন নিয়ে অফিসে সরাসরি আসবেন। আমি থাকাকালীন সময়ে কোন দালালী ও চাঁদাবাজী চলবে না। শুধু ড্রাইভার শামীম নয়, আমার অফিসের যেকোনো কর্মচারীরা অপরাধের সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews