1. admin@bogurapost.com : admin :
বগুড়া গাবতলীতে জমি নিয়ে বিরোধে প্রাণ গেল কৃষকের - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

বগুড়া গাবতলীতে জমি নিয়ে বিরোধে প্রাণ গেল কৃষকের

  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ২০৫ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়ার গাবতলীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সকালে উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের গড়েরবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মুকুল মন্ডল। তিনি ওই গ্রামের আব্দুল বাছেদ মন্ডলের ছেলে।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশিক ইকবাল জানান, দীর্ঘদিন ধরে মুকুল মন্ডলের সঙ্গে একই গ্রামের আনোয়ারুল ইসলাম মাস্টারের জমি নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার সকাল ৮টায় দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হঠাৎ আনোয়ারুল ইসলাম তার ভাই-ভাতিজাসহ ৬-৭ জন মুকুল মন্ডলের বাড়িতে হামলা চালায়। এসময় মুকুল মন্ডল, তার বাবা আব্দুল বাছেদ মন্ডল, ভাই আব্দুল মোমিন মন্ডল ও মাসহ ৪ জনকে গুরুতর আহত করে হামলাকারীরা পালিয়ে যায়। গ্রামবাসী আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মুকুল মন্ডলের মৃত্যু হয়।

তিনি আরো জানান, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews