1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় মোটরসাইকেলে মিলল আড়াই শত বোতল ফেন্সিডিল: দুই ভাইসহ গ্রেপ্তার ৩ - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় মোটরসাইকেলে মিলল আড়াই শত বোতল ফেন্সিডিল: দুই ভাইসহ গ্রেপ্তার ৩

  • আপডেট সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৩০৯ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় ২৫০ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে সোনাতলা উপজেলার কাবিলপুর উত্তরপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, ৩টি মোবাইল ও ৩টি সীম জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, দিনাজপুর জেলার  কিশোরগঞ্জের গারাগ্রামের ওয়িজুক হোসেনের ছেলে সুমন সরকার ও ফারুক হোসেন এবং বোচগঞ্জের সেতাবগঞ্জ এলাকার কোবাত আলীর ছেলে রওশন তারেক।
শুক্রবার এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান জানান, সোনাতলার কাবিলপুর উত্তরপাড়া কাবিলপুর টু নাপিতপাড়াগামী পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে ব্যাপক তল্লাশী অভিযান পরিচালনা করে তিন মাদক ব্যবসায়ীর ব্যবহৃত মোটরসাইকেল ২৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সোনাতলা থানায় হস্তান্তর করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews