বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় হাত খরচের টাকা পেয়ে মা সালমা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করে ফ্রিজে রাখার দায়ে গ্রেফতারকৃত মাদ্রাসা পড়ুয়া ছেলে সাদ বিন আজিজুর রহমানকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বগুড়ার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বুধবার সন্ধ্যায় এই আদেশ দেন।
১০ নভেম্বর রবিবার দুপুরে হাত খরচের টাকা না পেয়ে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জয়পুরপাড়ায় নিজ বাড়িতে শাশ্বরোধ করে মাকে হত্যা করে সাদ বিন আজিজুর রহমান। পরে মায়ের হাত-পা ও মুখ বেঁধে মৃতদেহ ডিপ ফ্রিজের মধ্যে লুকিয়ে রাখে। এরপর কুড়াল দিয়ে বাড়ির আলমারি এবং অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করে হত্যার ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ডাকাতির নাটক সাজিয়ে প্রচার করে। র্যাব ১২ সদস্যরা পরিবারের সদস্যদের সন্দেহ হলে বাবা, ছেলেসহ তিন জনকে বগুড়া ক্যাম্পে এনে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে ছেলে সাদ বিন আজিজুর রহমান মা সালমা খাতুনকে হত্যা করার কথা স্বীকার করে। পরে বাবাসহ দুইজনকে ছেড়ে দিয়ে মঙ্গলবার দুপুরে ছেলে সাদকে দুপচাঁচিয়া থানা পুলিশে হস্তান্তর করে। থানা পুলিশ বুধবার আদালতে হাজির করে সাদের ৭ দিনের রিমান্ড আবেদন করলে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে।
বগুড়া আদালত পরিদর্শক মোসাদ্দেক হোসেন সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে নিহতের বড় ছেলে নাজমুস সাকিব বাদী হয়ে মাকে হত্যা করায় ছোট ভাইকে অভিযুক্ত করে দুপচাঁচিয়া থানায় হত্যা মামলা দায়ের করেছে।
Leave a Reply