নিজস্ব প্রতিবেদক
কুড়িগ্রামে অপহৃত স্কুল ছাত্রীকে দেড় মাস পর উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেফতার করেছে র্যাব-১২। গ্রেফতারকৃত সাইফুর রহমান রানা(২১) কুড়িগ্রাম জেলা ভুরঙ্গামারী থানার ভরতেরছড়া এলাকার আব্দুস সামাদের ছেলে। শনিবার দিনগত রাতে বগুড়া শহরের মালতিনগর এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। রবিবার র্যাব০১২ কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন সত্যতা নিশ্চিত করেছেন।
র্যাব-১২ কোম্পানি কমান্ডার জানান, গত ২০ মার্চ কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানাধীন ভরতেরছড়া এলাকায় স্কুল পড়ুয়া এক ছাত্রী স্কুলে যাওয়ার পথে আসামী মোঃ সাইফুর রহমান রানা ভিকটিমকে জোরপূর্বক তাহার ইচ্ছার বিরুদ্ধে অজ্ঞাত স্থানে সিএনজি করে অপহরণ করে নিয়ে যায়। উক্ত অপহরণের ঘটনায় ভিকটিমের বাবা বাদি হয়ে গত মাসের ১৬ তারিখে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঞ্চল্যের সৃষ্টি করে। এ ঘটনায় স্কুলগামী কোমলমতি শিক্ষার্থী ও সচেতন অভিভাবকদের মধ্যে এক ধরনের ভীতির সঞ্চার হয়। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনতে র্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ফলশ্রুতিতে ০৪ মে ২০২৪ ইং তারিখ ২৩৩০ ঘটিকায় র্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল বগুড়া জেলার সদর থানা উপজেলার মালতিনগর এলাকায় অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধারপূর্বক আসামী মোঃ সাইফুর রহমান রানাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভুরুঙ্গামারী থানায় সোপর্দ করা হয়েছে ও ভিকটিমকে ভুরুঙ্গামারী থানায় বুঝিয়ে দেওয়া হয়েছে।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply