নিজস্ব প্রতিবেদক
বগুড়ার সোনাতলায় কৃষক ছেলে আব্দুল মান্নানের মৃত্যুর খবর শুনে বৃদ্ধা মা আমিনা বেগম (৭৫) কাঁদতে কাঁদতে মারা গেছেন। সোমবার (১৮ নভেম্বর) উপজেলার মধুপুর ইউনিয়নের হাসরাজ গ্রামে এ ঘটনা ঘটে।
আমিনা বেগম উপজেলার হাসরাজ গ্রামের মৃত হবিবর রহমান হবু সর্দারের স্ত্রী।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ১৬ নভেম্বর দুপুর দেড়টায় উপজেলার উত্তর করমজা গ্রামের জনৈক জামশেদের ফসলি জমি পাওয়ার টিলার দিয়ে চাষ করতে যান মান্নান। এ অবস্থায় অসাবধানতাবশত পাওয়ার টিলারের ব্যাকগিয়ারে চাপ লেগে দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ নভেম্বর দিবাগত রাত দেড়টায় মৃত্যুবরণ করেন তিনি।
ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে মা আমিনা বেগম কাঁদতে কাঁদতে স্ট্রোক করে সোমবার সকাল ৭টায় মৃত্যুবরণ করেন। এ ঘটনায় ওই গ্রামে শোকের ছায়া নেমে আসে। দুপুরে তাদের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দুইজনের দাফন সম্পন্ন হয়।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিলাদুন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মেডিকেল থেকে তাদের তথ্য আহ্বান করেছিল। আমরা মেসেজের মাধ্যমে জানিয়ে দিয়েছি। এখন পর্যন্ত কোনো অভিযোগ বা মামলা হয়নি।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply