ধুনট ( বগুড়া) প্রতিনিধি
বগুড়ার ধুনটে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫ বিক্রেতাকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ধুনট বাজারে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খ্রিষ্টফার হিমেল রিছিল।
অভিযানকালে (ইউএনও) খ্রিষ্টফার হিমেল রিছিল জানান, ধুনট বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা সংরক্ষণ না করায় বাজারের পাঁচ বিক্রেতাকে ৫০০ টাকা করে মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
Leave a Reply