1. admin@bogurapost.com : admin :
বগুড়া টিএমএসএস ইন্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী সৌরভ হত্যাকাণ্ডে প্রধান দুই আসামি গ্রেপ্তার - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়া টিএমএসএস ইন্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী সৌরভ হত্যাকাণ্ডে প্রধান দুই আসামি গ্রেপ্তার

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১৯০ বার

নিজস্ব প্রতিবেদক

সড়ক দুর্ঘটনা ও আত্মহত্যা বলে প্রচারনা করা বগুড়ার টিএমএসএস টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী সৌরভ হোসেন হত্যার ঘটনায় মামলার প্রধান ২ জন আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গত সোমবার (২৫ নভেম্বর) দুপুর সোয়া ১ টার দিকে রাজশাহী জেলার মতিহার উপজেলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র‍্যাব।

গ্রেপ্তারকৃত আসামি বগুড়া সদর উপজেলার ঠেঙ্গামারা এলাকার আলমগীর তালুকদারের ছেলে নাজিম তালুকদার (২০) এবং নাজমুল তালুকদার (৩২)।মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে বগুড়া র‍্যাব-১২ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া র‍্যাব-১২ এবং রাজশাহী র‍্যাব-৫ যৌথ অভিযান চালিয়ে রাজশাহীর মতিহার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে গত ৩ নভেম্বর রাত ১০ টায় ঠেঙ্গামারা এলাকার একটি দোকানে চাচাতো ভাইয়ের সঙ্গে বসেছিলেন সৌরভ। এ সময় সেখানে তাদের আরও কয়েকজন বন্ধু আসে এবং তাদের সঙ্গে চলে যান সৌরভ। কিছুক্ষণ পর সৌরভকে নিয়ে যাওয়া এক বন্ধু মোবাইলে তার স্বজনদের জানায়, সৌরভ বাইক দুর্ঘটনায় আহত হয়েছেন। তাকে টিএমএসএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে স্বজনরা হাসপাতালে গিয়ে সৌরভের মরদেহ দেখতে পান। সৌরভের মাথার পেছনে ও শরীরের অন্যান্য স্থানে আঘাতের চিহ্ন এবং বন্ধুদের পালিয়ে যাওয়ার ঘটনায় সন্দেহের সৃষ্টি হয়। স্বজনরা বলছেন, পূর্ব কোনও বিরোধের জেরে বন্ধুরা তাকে ডেকে নিয়ে আঘাতে হত্যা করেছে। কারণ মহাসড়কের সম্ভাব্য স্থানে রক্ত দেখা গেলেও দুর্ঘটনার কোনও চিহ্ন পাওয়া যায়নি। টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে তার মরদেহ রেখে পালিয়ে যায় তারা। এঘটনায় নিহত সৌরভের বাবা বাদী হয়ে বগুড়া সদর থানায় ৬ জন এজাহার নামীয় ও ৫/৬ জনকে অজ্ঞাত আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব-১২ বগুড়া কোম্পানি কমান্ডার বিএন, এম আবুল হাশেম সবুজ জানান, আসামিদের গ্রেপ্তারের পর বগড়া সদর থানায় পাঠানো হয়েছে। বাকী আসামিদের গ্রেপ্তার করতে চেষ্টা চলছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews