1. admin@bogurapost.com : admin :
কিশোরগঞ্জে দুই সন্তানসহ মা-বাবার মরদেহ উদ্ধার - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

কিশোরগঞ্জে দুই সন্তানসহ মা-বাবার মরদেহ উদ্ধার

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১৮৬ বার

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের ভৈরবে ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ও দুই শিশুসন্তানকে হত্যা করে স্বামী আত্মহত্যা করেছেন। মঙ্গলবার বিকেলে শহরের রাণী বাজার এলাকার ৭তলা একটি বিল্ডিংয়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মৃত গরেঙ্গ চন্দ্র বিশ্বাসের ছেলে জনি বিশ্বাস (৩২), তার স্ত্রী গাজিপুরের নির্মল মল্লিকের মেয়ে নিপা মল্লিক (২৬), ছেলে দ্রুব বিশ্বাস (৭) ও মেয়ে কথা বিশ্বাস (৪)।

স্থানীয়রা জানান, ৩ মাস আগে ওই বিল্ডিংয়ে ভাড়াটিয়া হিসেবে উঠে জনি বিশ্বাসের পরিবার। জনি স্থানীয় একটি ওয়ার্কশপে কাজ করতেন। প্রতিদিন সকালে তিনি কাজে বের হন। কিন্তু আজ দুপুর হয়ে গেলেও তাদের দরজা বন্ধ পাওয়া যায়। পরে বিকেল ৩টার দিকে স্থানীয় লোকজন দরজা ভেঙে ঢুকলে তাদের লাশ বিছানায় দেখা যায়।

ভৈরব থানার ওসি শাহিন বলেন, আমরা ৯৯৯ এ কলের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থালে যাই। ধারণা করা হচ্ছে- স্ত্রী ও ছেলে-মেয়েকে হত্যার পর স্বামী ফাঁস নিয়ে আত্মাহত্যা করেছেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews