1. admin@bogurapost.com : admin :
বগুড়ার কাহালুতে অভ্যন্তরীণ আমন ধান চাল সংগ্রহের উদ্বোধন - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ার কাহালুতে অভ্যন্তরীণ আমন ধান চাল সংগ্রহের উদ্বোধন

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ২৪২ বার
কাহালু( বগুড়া) প্রতিনিধি
চলতি আমন মৌসুমে ১২৫৪মেঃ টন ধান ও ১৩৫১ মেঃ টন চাল সংগ্রহের লক্ষ্য মাত্রা নিয়ে বগুড়ার কাহালুতে অভ্যন্তরীণ আমন সংগ্রহ ২০২৪ মৌসুমে ধান ও চাল সংগ্রহের শুভ  উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৩ টায় কাহালু খাদ্য গুদাম চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে  এ ধান চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করেন  উপজেলা নির্বাহী  কর্মকর্তা মোছাঃ মেরিনা আফরোজ।
এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ সাইফুজ্জামান, কাহালু খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা  মোঃ  মনোয়ারুল ইসলাম, মেসার্স মোফাজ্জল অটো রাইচ মিলের স্বত্বাধিকারী আলহাজ্ব মোঃ মোফাজ্জল হোসেন খাদ্য গুদামের অন্যান্য কর্মকর্তাগন  উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে,  চলতি আমন মৌসুমে সরাসরি কৃষকদের কাছ থেকে  ডিজিটাল পদ্ধতিতে সরকার নির্ধারিত মূল্যে ৩৩ টাকা কেজি দরে ১২৫৪ মেঃ টন ধান এবং চুক্তিবদ্ধ মিলারদের নিকট থেকে  ৪৭ টাকা কেজি দরে ১৩৫১ মেঃ টন চাল কিনবে।

এই সংগ্রহ অভিযান আগামী ২০২৫ সালের  ২৮ ফেব্রুয়ারী  পর্যন্ত  চলবে। উদ্বোধনী দিনে মেসার্স মোফাজ্জল অটো রাইস মিলের স্বত্বাধিকারী আলহাজ্ব মোঃ মোফাজ্জল হোসেন এর কাছ থেকে  ১৫ মেঃটঃ  চাল সংগ্রহ হলেও কোন কৃষককে খাদ্য গুদামে ধান দিতে দেখা যায়নি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews