1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় আকবরিয়া লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট তোতার দাফন সম্পন্ন - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় আকবরিয়া লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট তোতার দাফন সম্পন্ন

  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ১৫৬ বার

নিজস্ব প্রতিবেদক

আকবরিয়া লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট ও বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সদস্য জাহাঙ্গীর হোসেন তোতার মঙ্গলবার বাদ যোহর শহরের মোস্তফাবিয়া আলিয়া মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তিনি গত সোমবার ঢাকায় আনোয়ার খান মডার্ন হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার জানাজায় অংশ নেয় বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মাসুদুর রহমান মিলন সিআইপি, বগুড়া সমন্বয় জেলা কার্যালয়ের উপপরিচালক জাহাঙ্গীর আলম, জেলা পষিদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ সার্জিল আহম্মেদ টিপু, কাউন্সিলর শাহ মেহেদী হাসান হিমু, তৌহিদুল আলম বিটু, আকবরিয়া লিমিটেডের প্রেসিডেন্ট আলহাজ্ব ছিদ্দিকুর রহমান, চেয়ারম্যান হাসান আলী আলাল, ক্রীড়াবিদ খাজা আবু হায়ত হিরু, সাবেক কাউন্সিলর নুরুল আমিন, ব্যবসায়ী গোলাম কিবরিয়া বাহারসহ হাজার হাজার শ্রেণী পেশার মানুষ। বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী শুভাশীষ পোদ্দার লিটন, সুলতান মাহমুদ খান রনি নামাজে জানাজা শেষে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। সমাজ সেবক জাহাঙ্গীর হোসেন তোতার মৃত্যুতে বগুড়াবাসী একজন সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল মানুষকে হারালো।

 

 

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews