নিজস্ব প্রতিবেদক
র্যাব-১২, সিপিএসসি, বগুড়া ও র্যাব-১০, কেরানীগঞ্জ এর যৌথ অভিযানে ধর্ষণ মামলার যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রাপ্ত ও ২৫ হাজার টাকা অর্থদন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মোঃ লুৎফর রহমান(৪৭) গ্রেফতার। গ্রেপ্তারকৃত লুৎফর জয়পুরহাট সদর উপজেলার ভাদসা পলিবাড়ী গুচ্ছগ্রামের মোঃ কাইমুদ্দীনের ছেলে। বুধবার রাতে র্যাব-১২ বগুড়া কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার এম আবুল হাশেম সবুজ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।
কোম্পানি কমান্ডার আরও জানান, জয়পুরহাট সদর থানায় দায়েরকৃত মামলায় ২৩/০৫/২০১৭ তারিখে নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী-২০০৩) এর ৯(১) এর ধর্ষণ মামলার যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২৫ হাজার টাকা অর্থদন্ডপ্রাপ্ত আসামী মোঃ লুৎফর রহমান। আসামী লুৎফর ধর্ষণ মামলা রুজু হওয়ার পর হতে মামলার সাজা হইতে পরিত্রাণ পেতে স্থানীয় আত্মীয়-স্বজন ও প্রতিবেশী হতে নিজেকে বিচ্ছিন্ন করে বিভিন্ন কৌশলে দেশের বিভিন্ন স্থানে দীর্ঘ দিন হতে আত্মগোপনে ছিলো। গ্রেফতার এড়াতে বর্ণিত আসামী মোঃ লুৎফর রহমান আইন-শৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে জয়পুরহাটসহ দেশের বিভিন্ন জেলায় পলাতক অবস্থায় ছিলো। গোপন তথ্যের মাধ্যমে আমরা জানতে পারি, উক্ত আসামী ঢাকা মেট্রোপলিটনের আওতাভুক্ত সবুজবাগ থানাধীন রাজারবাগ হিন্দুপাড়া এলাকায় বসবাস করিয়া আসতেছিলেন। গত ২৬ নভেম্বর সন্ধ্যায় র্যাব সদর দপ্তর (ইন্ট উইং) এর সহযোগিতায় র্যাব-১২, সিপিএসসি, বগুড়া ও র্যাব-১০, সিপিসি-১, কেরানীগঞ্জ এর যৌথ অভিযানে ঢাকা মেট্রোপলিটনের আওতাধীন সবুজবাগ থানার রাজারবাগ হিন্দুপাড়াস্থ খোরশেদ মিয়ার গ্যারেজের সামনে থেকে আসামী মোঃ লুৎফর রহমান কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply