1. admin@bogurapost.com : admin :
ড. ইউনূসের সঙ্গে কী আলোচনা হলো বিএনপির - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

ড. ইউনূসের সঙ্গে কী আলোচনা হলো বিএনপির

  • আপডেট সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ২২৪ বার

বগুড়াপোস্ট ডেস্ক

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল।

বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বিএনপির পক্ষ থেকে জাতীয় ঐক্যের কথা বলা হয়েছে। প্রধান উপদেষ্টাও ছাত্র-জনতা, হিন্দু-মুসলিম সবার মধ্যে জাতীয় ঐক্যের বার্তা দিয়েছেন।

তিনি আরো বলেন, চট্টগ্রামের বিষয় নিয়ে বৈঠকে আলাপ হয়েছে। প্রধান উপদেষ্টা সবাইকে শান্ত থাকতে বলেছেন।

চট্টগ্রামের ঘটনায় ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে প্রেস সচিব বলেন, ৬ জনকে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে। আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠনের সদস্যরা ককটেলসহ ধরা পড়েছেন।

এর আগে, সন্ধ্যা ৬টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছায় বিএনপির প্রতিনিধি দল। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন: মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews