1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় প্রতিবেশীর বাড়ি থেকে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার: নারী আটক - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় প্রতিবেশীর বাড়ি থেকে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার: নারী আটক

  • আপডেট সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ২৪৪ বার

নিজস্ব প্রতিবেদক

নিখোঁজের একদিন পর বগুড়ায় এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল আটটার দিকে শহরের চারমাথা ধমকপাড়া এলাকায় প্রতিবেশী ভাড়াটিয়ার বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে এক নারীকে আটক করা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ইন্সপেক্টর ( তদন্ত) মঈন উদ্দীন।
নিহত শিশুর নাম মাহাদী হাসান। সাড়ে ৪ বছর বয়সী মাহাদী ওই এলাকার শফিকুল ইসলামের ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে আটক নারীর নাম তাহমিনা খাতুন। তিনি শিবগঞ্জের জানগ্রাম এলাকার আনিস মন্ডলের স্ত্রী। তারা ধমকপাড়ায় ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ পরিদর্শক মঈন উদ্দীন বলেন, গত বৃহস্পতিবার বেলা ১১ টার পর থেকে নিখোঁজ ছিল শিশু মাহাদী ইসলাম। শুক্রবার সকালে ওই এলাকার স্থানীয় প্রতিবেশী রতনের বাড়ির ভাড়াটিয়ার বাড়িতে আটক নারীকে এক বস্তার পাশে পায়চারি করতে দেখে সন্দেহ হয়। এ সময় রতন ঘটনাটি এলাকাবাসীকে জানালে আটক ওই নারীর বাড়ি থেকে বস্তাবন্দি মাহাদীর মরদেহ উদ্ধার করা হয়৷

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধারের পাশাপাশি একটি চিরকুট পাওয়া গেছে। সেখানে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবির ব্যাপারে লেখা আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মুক্তিপণের জন্য শিশু মাহাদীকে অপহরণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তদন্ত চলছে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

 

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews