1. admin@bogurapost.com : admin :
পাগলা মসজিদের দানবাক্সে মিলেছে ২৯ বস্তা টাকা, চলছে গণনা - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

পাগলা মসজিদের দানবাক্সে মিলেছে ২৯ বস্তা টাকা, চলছে গণনা

  • আপডেট সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ২০৭ বার

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের ১০টি লোহার দানবাক্স খুলে ৩ মাস ১৩ দিনে মিলেছে ২৯ বস্তা টাকা, এখন চলছে গণনার কাজ। গণনা শেষে এ টাকা বিগত দিনের রেকর্ড ভাঙবে বলে আশা করছে কতৃপক্ষ।

এর আগে চলতি বছরের ১৭ আগষ্ট এ মসজিদের দান বাক্সে ৪ মাস ১০ দিনে পাওয়া গিয়েছিলো ২৮ বস্তা টাকা। দিন শেষে গণনা করে যার পরিমান দাঁড়িয়েছিলো ৭ কোটি ২২ লাখ ১৩ হাজার ৪৬ টাকা ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, রূপা ও স্বর্ণালংকার।

শনিবার (৩০ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ জেলা প্রশাসন ও জেলা পুলিশ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের ১০টি সিন্ধুক খোলা হয়। পরে ২৯টি বস্তায় ভরে এসব টাকা নেয়া হয় মসজিদের দোতলায়। টাকা ছাড়াও বরাবরের মতো স্বর্ণ, রুপা, বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া গেছে এসব দান সিন্ধুকে।

মসজিদের দোতলার মেঝেতে ঢেলে ঐ মসজিদের পাশের মাদ্রাসার প্রায় দেড়’শ জন জন ছাত্র, ১০ জন শিক্ষক, রূপালী ব্যাংকের ৭০ জন কর্মকর্তা, ১০ জন আনসার সদস্যরা কড়া নিরাপত্তায় টাকাগুলো গণনা করছেন। দিনভর গণনা শেষে আজ রাতে টাকার পরিমাণ জানা যাবে বলে জানিয়েছে মসজিদ কর্তৃপক্ষ।

জনশ্রুতি রয়েছে, প্রায় আড়াইশ বছর আগে পাগলবেশী এক আধ্যাত্মিক পুরুষ খরস্রোতা নরসুন্দা নদীর মধ্যস্থলে মাদুর পেতে ভেসে এসে বর্তমান মসজিদ এলাকা জেলা শহরের হারুয়ায় থামেন। তাকে ঘিরে সেখানে অনেক ভক্তকুল সমবেত হন। ওই পাগলের মৃত্যুর পর সমাধির পাশে এই মসজিদটি গড়ে ওঠে। পরে কালক্রমে এটি পরিচিতি পায় পাগলা মসজিদ নামে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews