1. admin@bogurapost.com : admin :
সাইবার সুরক্ষা অধ্যাদেশের প্রাথমিক খসড়া অনুমোদন - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

সাইবার সুরক্ষা অধ্যাদেশের প্রাথমিক খসড়া অনুমোদন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৮ বার

বগুড়াপোস্ট ডেস্ক

সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪-এর খসড়ার প্রাথমিক অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ অনুমোদন দেওয়া হয়। এ অধ্যাদেশের লক্ষ্য দেশের সাইবার নিরাপত্তা কাঠামোকে শক্তিশালী করা, ডিজিটাল নিরাপত্তা বাড়ানো এবং নাগরিকদের অনলাইন হুমকি থেকে রক্ষা করা।

আইনে পরিণত হওয়ার আগে খসড়াটি চূড়ান্ত অনুমোদনের জন্য পুনরায় উপস্থাপন করতে হবে। আইন হিসেবে প্রণীত হলে এ অধ্যাদেশটি বাংলাদেশে সাইবার নিরাপত্তা সমস্যা মোকাবিলায় একটি শক্তিশালী আইনি কাঠামো তৈরি করবে বলে জানিয়েছেন সংশ্লিস্টরা।

তারা বলেন, এর ফলে সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রের ডিজিটাল সম্পদের সুরক্ষা আরও নিশ্চিত করা যাবে। বলেন, সাইবার হুমকির ক্রমবর্ধমান ঝুঁকি থেকে দেশের অনলাইন অবকাঠামোকে সুরক্ষিত রাখতে সরকার এ অধ্যাদেশের গুরুত্বের ওপর জোর দিচ্ছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews