1. admin@bogurapost.com : admin :
এক মাছ বিক্রি হলো সোয়া ৩ লাখ টাকায় - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

এক মাছ বিক্রি হলো সোয়া ৩ লাখ টাকায়

  • আপডেট সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ২৬৮ বার

সাতক্ষীরা প্রতিনিধি

সুন্দরবনে এক জেলের জালে ৩২ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি ‘জাবা ভোলা’ মাছ বিক্রি হয়েছে তিন লাখ ১২ হাজার টাকায়

সুন্দরবনে এক জেলের জালে ৩২ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি ‘জাবা ভোলা’ মাছ উঠেছে। যা তিন লাখ ১২ হাজার টাকা মূল্যে বিক্রি হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারি গ্রামের জেলে দেলোয়ার হোসেন মাছ নিয়ে লোকালয়ে ফিরলে মুন্সিগঞ্জের রোহন মৎস্য আড়তের মালিক আবু মুসা মাছটি কিনে নেন।

জেলে দেলোয়ার হোসেন জানান, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কোবাতক স্টেশন থেকে পাশ নিয়ে তারা সুন্দরবনে মাছ ধরতে যান। গত বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা রেঞ্জের বাটুলা নদীতে মাছ ধরার সময় তাদের জালে ৩২ কেজি ৭শ গ্রাম ওজনের একটি জাবা ভোলা মাছ ধরা পড়ে। যা তিন লাখ ১২ হাজার টাকায় বিক্রি হয়েছে।

প্রসঙ্গত, জাবা ভোলা মাছের ফুলকো জীবনরক্ষাকারী ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় বলে জনশ্রুতি আছে। জাভা ভোল মাছের বৈজ্ঞানিক নাম ‘প্রোটোনিবিয়া ডায়াকানথুস’। সাধারণত থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরে এই মাছের ব্যাপক চাহিদা আছে। সেখানকার রেস্টুরেন্টে সুপ তৈরিতে মাছটির বেশ খ্যাতি রয়েছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews