1. admin@bogurapost.com : admin :
বগুড়ার শিবগঞ্জে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে তদন্ত প্রতিবেদন জমার অভিযোগ এস আই খোকনের বিরুদ্ধে  - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ার শিবগঞ্জে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে তদন্ত প্রতিবেদন জমার অভিযোগ এস আই খোকনের বিরুদ্ধে 

  • আপডেট সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৩ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়ার শিবগঞ্জে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে আদালতে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার অভিযোগ উঠেছে পুলিশের এক উপ-পরিদর্শক ( এস আই) এর বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ সুপার ( এসপি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন রাকিবুল হাসান নামের এক কলেজ ছাত্র। অভিযুক্ত এস আইয়ের নাম খোকন চন্দ্র। তিনি শিবগঞ্জের মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত আছেন।

অভিযোগকারী রাকিবুল হাসান শিবগঞ্জ উপজেলার মেঘাখর্দ্দ গ্রামের সেলিম মিয়ার ছেলে ও সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী।

অভিযোগ পত্রের বরাত দিয়ে রাকিবুল হাসান বলেন,  গত ২৪ জুন তারিখে আমি আদালতে একটা মামলা দায়ের করি। মামলাটি তদন্ত করার জন্য আদালত শিবগঞ্জ থানাকে দায়িত্ব দেন। পরে থানা মামলাটি মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সাব ইন্সপেক্টর খোকন কে দায়িত্ব দেয়। সাব ইন্সপেক্টর খোকন আসামী পক্ষের থেকে মোটা অঙ্কের টাকা গ্রহণ করে মিথ্যা তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিয়েছে । উক্ত প্রতিবেদনে তিনি উল্লেখ করেছেন, আসামী পক্ষের সঙ্গে আমার বাবার মারামারি হওয়ায় শেখ সাদী নামের ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। যেই তথ্যটি সত্য নয়। শেখ সাদী বর্তমানে সুস্থভাবে বেঁচে আছেন। তার মিথ্যা প্রতিবেদনের কারণে আমরা সঠিক বিচার পাওয়া থেকে বঞ্চিত হচ্ছি।

অভিযোগের ব্যাপারে উপ-পরিদর্শক খোকন চন্দ্র বলেন, অভিযোগের বিষয়টি জানা নেই। তবে যে ঘটনার কথা বললেন সেটা অনিচ্ছাকৃত ভুল। টাইপিং মিস্টেক ছিল। তাছাড়া বাকি সবকিছু ঠিক আছে।

বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার( পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) আব্দুর রশিদ বলেন, এমনটা হওয়ার কথা না। অভিযোগ করলে খতিয়ে দেখা হবে। আজকে অভিযোগ করা হয়েছে তাই কপি এখনও হাতে পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ নেওয়া হবে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews