1. admin@bogurapost.com : admin :
দিনদুপুরে রূপালী ব্যাংকে ডাকাতের হানা, ৩ জনের আত্মসমর্পণ - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

দিনদুপুরে রূপালী ব্যাংকে ডাকাতের হানা, ৩ জনের আত্মসমর্পণ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৫০ বার

বগুড়াপোস্ট ডেস্ক

রাজধানীর কেরাণীগঞ্জে রূপালী ব্যাংকের ভেতরে গ্রাহক-কর্মকর্তাসহ ১২ জনকে অস্ত্রের মুখে জিম্মি করে রাখা ডাকাত দলের ৩ সদস্য আত্মসমর্পণ করেছে। তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বৃহস্পতিবার সন্ধ্যায় ডাকাত দলের তিন সদস্য আত্মসমর্পণ করে।

এর আগে, বেলা ২টার দিকে ডাকাত দল ব্যাংকটিতে ঢুকে সবাইকে জিম্মি করে। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান।

র‍্যাব-১০ থেকে গণমাধ্যমে পাঠানো হোয়াটসঅ্যাপ বার্তায় জানানো হয়, চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকে ঢুকে ১৫ লাখ টাকা দাবি করেন তিন ডাকাত। সেই তিনজন আগ্নেয়াস্ত্রসহ যৌথবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন।

সন্ধ্যায় দায়িত্বপ্রাপ্ত র‌্যাব কর্মকর্তা খালিদ হাসান গণমাধ্যমকে বলেন, ব্যাংকে থাকা তিনজন ডাকাত আত্মসমর্পণ করেছে। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

র‌্যাব আরো জানায়, দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় রুপালি ব্যাংকে ঢুকে ১৫ লাখ টাকা দাবি করা তিন ডাকাত তিনটি আগ্নেয়াস্ত্রসহ যৌথবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে।

এর আগে, দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ব্যাংকের ভেতরে দুই থেকে তিনজন ডাকাত অবস্থান করছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ডাকাতদল ব্যাংকের ভেতরে ঢুকে সেখানে থাকা সবাইকে জিম্মি করে ডাকাতি করার চেষ্টা করে।

এ সময় পাশের মসজিদের মাইক থেকে ডাকাতির বিষয়ে জানানো হলে আশপাশের কয়েকশ লোক ব্যাংকের ঐ শাখাটি ঘেরাও করেন। ব্যাংকের ম্যানেজার শেখর মণ্ডল ঘটনার সময় ব্যাংকে ছিলেন না।

ঘটনাস্থলে উপস্থিত আছেন ঢাকা জেলা পুলিশ সুপার আহম্মদ মুঈদ, দক্ষিণ কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) রইছ আল রেজওয়ানসহ র‌্যাব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews