1. admin@bogurapost.com : admin :
মানিকগঞ্জের সাটুরিয়া উপ‌জেলা চেয়াম্যানের অপসারণ আদেশ স্থগিত - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

মানিকগঞ্জের সাটুরিয়া উপ‌জেলা চেয়াম্যানের অপসারণ আদেশ স্থগিত

  • আপডেট সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ২০০ বার

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান‌ মো. শাহজাহান আলী সাজুকে অপসারণের আদেশ ৩ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। বুধবার (১৮ ডি‌সেম্বর) হাইকোর্টের ডিভিশনের বিচারপতি আকরাম হোসেন চৌধুরী এবং বিচাপতি রাশেদুজ্জামান রাজার দ্বৈত বেঞ্চ এ রায় দেন

জারিকৃত আদেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন দাখিল করলে ওই মামলা শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করেন এবং জারিকৃত আদেশ ৩ মাসের জন্য স্থগিত করেন।

সংকীর্ণ রাস্তা দিয়ে ঢুকতে পারছে না পানিবাহী গাড়িসংকীর্ণ রাস্তা দিয়ে ঢুকতে পারছে না পানিবাহী গাড়ি
সুপ্রিমকোর্টের আইনজীবী নুরুল ইসলাম মুকুল এ রিট দায়ের করেন। শুনা‌নি হয় বুধবার (১৮ ডি‌সেম্বর) সকালে। যার নম্বর ছিল ১৪। বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান আলী সাজু।

সাটুরিয়া উপ‌জেলা চেয়ারম‌্যানের প‌ক্ষে জারিকৃত আদেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন দাখিল করে আইনজীবী নুরুল ইসলাম মুকুল বলেন, ‘বুধবার সকালে শুনানি শেষে মহামান্য হাইকোর্ট রুল জারি করেন এবং সাটুরিয়া উপ‌জেলা চেয়ারম‌্যান‌কে অপসার‌ণের আদেশ ৩ মাসের জন্য স্থগিত করেন।

ভানুয়াতুতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, নিহত ১৪ভানুয়াতুতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, নিহত ১৪
তিনি আরও বলেন, এ রায়ের পূর্ণাঙ্গ কপি দ্রুত সাটুরিয়া উপজেলায় এবং স্থানীয় মন্ত্রণালয় পাঠালে সংশ্লিষ্ট বিভাগ এ বিষয়ে পুনরায় স্বপদে ফেরার প্রঙ্গাপণ জারি করলে, উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান আলী সাজু কাজ শুরু করতে পারবেন।

এ ব্যাপারে শাজাহান আলী সাজু বলেন, আল্লাহর ইচ্ছায় সর্বস্তরের মানুষের ভোটে উপজেলা চেয়ারম্যান নিযুক্ত হই। আল্লাহর ইচ্ছায় অপসরাণ হই। এখন তিনি চাইলে পুনরায় মানুষের সেবা করতে পারব।

এর আগে, গত ১৮ আগস্ট নির্বাহী আদেশে দেশের সব (৪৯৩টি) উপজেলা পরিষদের চেয়ারম্যানদের অপসারণ করা হয়। তাদের জায়গায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়। এ বিষয়ে পৃথক পৃথক আদেশ জারি করেছিল স্থানীয় সরকার বিভাগ।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews