1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় মাটিডালি যুব ফাউন্ডেশনের বিনামূল্যে চিকিৎসা সেবা ও খাবার বিতরণ - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় মাটিডালি যুব ফাউন্ডেশনের বিনামূল্যে চিকিৎসা সেবা ও খাবার বিতরণ

  • আপডেট সময় : শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ১৪০ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়ার মাটিডালি যুব ফাউন্ডেশনের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা সেবা, রক্তের গ্রুপ নির্নয় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মাটিডালি পশ্চিমপাড়া ফাউন্ডেশনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বগুড়া জেলা জাতীয় শ্রমিক লীগের সদস্য সচিব রাকিব উদ্দিন প্রামানিক সিজার।

অত্র সংগঠনের উপদেষ্টা বগুড়া সরকারী নার্সিং কলেজের সাবেক অধ্যক্ষ হেলাল উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক আবু সাঈদ এর সঞ্চালনায় শুভ উদ্বোধনী বক্তব্য রাখেন, বগুড়া রাজা বাজার আড়ৎদার ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ রাজ।

বরেণ্যে অতিথি বিশেষ অতিথি, বঙ্গবন্ধু ফাউন্ডেশন বগুড়া জেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডঃ নাহিদ পারভেজ জনি, বগুড়া নুর মহল জুয়েলার্সের স্বত্ত্বাধিকারী তাজ উদ্দিন সুমন, হাসান জুয়েলার্সের স্বত্ত্বাধিকারী আলহাজ্ব মেহেদী হাসান, স্থানীয় ওয়ার্ডের মহিলা কাউন্সিলর মুক্তি বেগম, শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক জুলফিকার আলী, শহর শাখার যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান মাসুম, রাকিব মাহমুদ রাখি, সদস্য বাপ্পী, কাহালু উপজেলা শাখার যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, সাবেক জাতীয় ক্রীড়াবিদ গোপাল তেহরী প্রমূখ।

দুই জন এমবিবিএস ডিগ্রিধারী চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করছেন, রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়া হয় এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews