র্যাব-১২ কমান্ডার আরও জানান, জেলার অন্যতম শীর্ষ সন্ত্রাসী, হত্যা ও ধর্ষণসহ একাধিক মামলার পলাতক আসামী মোঃ মেহেদী হাসান শাওন সদর থানাধীন মালগ্রাম এলাকায় অবস্থান করতেছে। আসামীর বিরুদ্ধে সর্ব শেষ বগুড়া জেলার সদর থানায় গত ১৫/০৯/২৪ ধর্ষণ মামলা নং-৪৪, ধারা-২০০০ সালের নারী ও শিশু ০০০ নির্যাতন দমন আইন (সংশোধনী-২০০৩) এর ৭/১০/৯(১)/৩০ তৎসহ ৩২৩/৫০৬ পেনাল কোড রুজু হওয়ার পর হতে মামলা হইতে পরিত্রাণ পেতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তৃক গ্রেপ্তার এড়াতে স্থানীয় আত্মীয়স্বজন ও প্রতিবেশী হতে নিজেকে বিচ্ছিন্ন করে বিভিন্ন কৌশলে দেশের বিভিন্ন স্থানে দীর্ঘ দিন হতে আত্মগোপনে ছিলো।
মঙ্গলবার রাত ৩ টা ৪০ মিরিটে র্যাব সদর দপ্তর (ইন্ট উইং) এর সহযোগিতায় র্যাব-১২ সদর থানাধীন মালগ্রাম এলাকা হতে আসামী মোঃ মেহেদী হাসান শাওন কে গ্রেফতারকৃত করা হয়। আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply