বগুড়ায় ফেসবুক আইডি হ্যাকিং ও অনলাইন প্রতারণা চক্রের সক্রিয় দুই সদস্যকে গ্রেফতার করেছে পিবিআই পুলিশ। মঙ্গলবার এদেরকে রংপুর মেট্রোপলিটন এলাকার পৃথক স্থান থেকে আটক করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো, রংপুর মেট্রো এলাকার পরশরাম থাননর বুড়াইল বাজার এলাকার মোখলেছার রহমানের ছেলে মোঃ নাঈমুল ইসলাম@নাঈম (১৯), একই থানার আমাশুকুকরুল গ্রামের মুক্তার রহমান কাজলের ছেলে মোঃ আবরার গালিব (২০)। বুধবার নিজ কার্যালয়ে এক প্রেসবিফ্রিং পিবিআই এর বগুড়া পুলিশ সুপার শাহ মমতাজুল ইসলাম এসব তথ্য জানান। এরা পেশাদার ফেসবুক হ্যাকার এবং প্রতারক।
পুলিশ সুপার আরও জানান, চলতি মাসের ২১ ডিসেম্বরে হাবিবা নামের এক নারী বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন তার ফেসবুক হ্যাক এবং প্রতারণার করার অভিযোগে। মামলাটি তদন্তের জন্য বগুড়া পিবিআইয়ে পাঠানো হয়। মামলাটি এস আই নাজমুল হকের নেতৃত্বে তদন্ত করে তথ্য প্রযুক্তির সহযোগিতায় ঘটনার সাথে জড়িত দুই জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা অভিযোগ স্বীকার করেছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply