1. admin@bogurapost.com : admin :
বগুড়ার মোকামতলায় উৎসব মুখোর পরিবেশে আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ার মোকামতলায় উৎসব মুখোর পরিবেশে আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • আপডেট সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ২১২ বার

মোকামতলা( বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জের মোকামতলায় হাজারো দর্শকের উপস্থিতিতে উৎসব মুখোর পরিবেশে আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল তিনটায় মোকামতলা মডেল প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত উক্ত ফুটবল টুর্নামেন্টে নিলফামারী জেলা দল বনাম টাঙ্গাইল জেলা দল অংশ নেয়। পরে ২-০ গোলে নিলফামারী জেলাদল টাঙ্গাইল জেলা দলকে পরাজিত করে।

 

মোকামতলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফাহিমা আক্তারের সভাপতিত্বে উক্ত টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্য দেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোকামতলা ইউনিয়ন বিএনপির সভাপতি নুরে আলম তালুকদার মামুন,সাধারণ সম্পাদক রোকন উদ দৌলা রুবেল,মোকামতলা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহনাজ বেগম, মোকামতলা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ কে এম রফিকুল ইসলাম, সোনালী অতিত ফুটবল ক্লাব বগুড়ার সভাপতি আবু সালাত আমিন, সাধারণ সম্পাদক রুহুল আমিন ফটু, হরিপুর চলনাকাথী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এনামুল হক। এ সময় মোকামতলা মডেল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক খালিদ হাসান, সাধারণ সম্পাদক ইফতেখায়রুল ইসলাম রানা, আয়োজক কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সদস্য রফিকুল ইসলাম মাস্টার, ওয়াসিম আকন্দ, মিনহাজ আলী, হারুন অর রশিদ লিটন, সাবিত হোসেন, রায়হান আলী,কনকদেব, তৌহিদ মন্ডল, রুহুল আমিন, উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews