1. admin@bogurapost.com : admin :
বগুড়ার শেরপুরে ছোট ভাইয়ের পরিবর্তে বিয়ে করতে এসেছ বড় ভাই বর: ১ লাখ টাকা ক্ষতিপূরণ - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ার শেরপুরে ছোট ভাইয়ের পরিবর্তে বিয়ে করতে এসেছ বড় ভাই বর: ১ লাখ টাকা ক্ষতিপূরণ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ২৯৭ বার
নিজস্ব প্রতিবেদক

বিয়েতে নানা রকম বিপত্তি ঘটলেও এবার এক অন্য রকম অবাক করার মতো বিপত্তি ঘটছে। তা হলো ছোট ভাইয়ের সাথে বিয়ে ঠিক হলেও বর পালিয়ে যাওয়ায় তার পরিবর্তে বড় ভাই নিজেই বর সেজে বিয়ে করতে এসে কনে পক্ষকে ক্ষতিপূরণ বাবদ এক লাখ টাকা জরিমানা দিয়েছে। গত বুধবার দিবাগত রাতে বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের জুয়ানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, বিয়ের সকল আয়োজন সম্পন্ন করে কনের বাড়িতে আমন্ত্রিত অতিথিদের ধুমধামে খাওয়ার পর্ব শেষ হলে বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিল দু’পক্ষই। এরমধ্যেই ঘটে বিপত্তি ও অবাক করা কান্ড। বরবেশে ছোট ভাইয়ের জায়গায় বড় ভাই! শুরু হয় হৈচৈ। তখন সবাই জানতে পারেন বর বাড়ি থেকে পালিয়ে যাওয়ায় বড় ভাই নিজেই বর সেজে বিয়ে করতে এসেছেন। পরে কনে পক্ষ রাজি না হলে এক লাখ টাকা খরচ বাবদ ক্ষতি পূরণ দিয়ে ফিরে যায় বর পক্ষ।

স্থানীয় বাসিন্দা হাসান আলী জানান, পারিবারিকভাবে খানপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের আরমান আলীর ছেলে মীর শহিদের সঙ্গে বিয়ে ঠিক হয়। সেই অনুসারে ছেলে পক্ষ বিয়ে করতে আসেন। মেয়েটি গরিব হওয়ায় আমরা এলাকাবাসী নিজেরা টাকা দিয়ে বিয়ের আয়োজন করি। বর শহীদ না এসে তার বড় ভাই আব্দুল মোমিন বর সেজে এলে বিপত্তি দেখা দেয়। পরে রাত ৯টার দিকে দুই পক্ষ বসে বিয়ের খরচ হওয়া এক লাখ টাকা দিয়ে তারা চলে যায়।

বর সেজে আসা আব্দুল মোমিন জানান, বিয়ের জন্য ছোট ভাই শহীদ সবকিছু কিনে প্রস্তুতি নিয়েছিল। কিন্তু গত মঙ্গলবার রাত থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না। তাই দুই পক্ষের সম্মানের কথা চিন্তা করে আমি নিজেই বিয়ে করতে এসেছিলাম। যদি তাদের সম্মতি থাকত তাহলে বিয়ে করতাম।
মেয়ের মা জানান, আমরা যে ছেলের সঙ্গে বিয়ে ঠিক করেছিলাম সে আসেনি। বড় ভাই বর সেজে আসায় আমরা মেয়েকে বিয়ে দেইনি।

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি  শফিকুল ইসলাম পলাশ বলেন, ঘটনা জানার পর পুলিশ পাঠানো হয়েছিল। দুই পক্ষ বসে নিজেদের মাঝে সমস্যার সমাধান করে নেয়ায় কেউ কোন অভিযোগ দেয়নি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews