1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

  • আপডেট সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৩২৭ বার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় পুর্ব শক্রুতার জের ধরে বাড়ি থেকে ডেকে নিযে গিয়ে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত শহরের নিশিন্দারা পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত আবু সাঈদ (৩০) ওই এলাকার ইউসুফ আলীর ছেলে।  নিহত সাঈদ অটো ভ্যান ও রিকশার গ্যারেজের ব্যবসা করতেন। এছাড়াও তিন চার মাস হলো তিনি বালুর ব্যবসাও শুরু করেছিলেন। হত্যাকাণ্ডের এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ওসি এস এম মঈনুদ্দীন।

জানা গেছে,  শুক্রবার রাত ১২টার দিকে কে বা কারা তাকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে বের করে। তিনি ফোনে কথা বলতে বলতে বাড়ি থেকে বের হন। কিছুদুর যাওয়ার পর অজ্ঞাত দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে যায়। স্থানীয়রা টের পেয়ে তাকে উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা সাঈদকে মৃত ঘোষণা করেন।

নিহত সাঈদের বাবা ইউসুফ আলী জানান, একটি জায়গা ছিল। সেটা নিয়ে মামলা ছিল এবং তা নিষ্পত্তি হয়ে গেলেও টাকা পাওয়া যায়নি।  কি কারণে কারা ছেলেকে হত্যা করেছে তা এখনও বুঝে উঠতে  পারছি না। ছেলে হত্যার বিচার চাই।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি  এস এম মঈনুদ্দীন জানান, আবু সাঈদ হত্যাকাণ্ডে একাধিক টিম এ নিয়ে কাজ করছে।  হত্যার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। যেকোন সময় জড়িতদের গ্রেপ্তার করা হবে। নিহতের মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews