1. admin@bogurapost.com : admin :
বগুড়ার নন্দীগ্রামে নিজ বাড়িতে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ার নন্দীগ্রামে নিজ বাড়িতে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

  • আপডেট সময় : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ২৮০ বার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় রওশন আরা (৫৫) নামে এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী খুন হয়েছে। শুক্রবার ৩ জানুয়ারি দিবাগত রাতে উপজেলার ভাটরা ইউনিয়নের রুস্তমপুর গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। রওশন আরার স্বামী আলেফ আলী মালয়েশিয়া প্রবাসী। রওশন আরা ওই বাড়ীতে একাই বসবাস করতো।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ৩ জানুয়ারি দিবাগত রাত আনুমানিক ১০ টার দিকে রওশন আরা শয়ন ঘরে ঘুমিয়ে পড়ে। শনিবার ৪ জানুয়ারি সকাল আনুমানিক সাড়ে ৭ টার দিকে এক প্রতিবেশী তার বাড়িতে গিয়ে দেখে রওশন আরার মরদেহ রক্তাক্ত জখম অবস্থায় ঘরের বারান্দায় পড়ে আছে। সে ঘটনাটি স্থানীয় লোকজনকে জানায়। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ দেখতে পেয়ে নন্দীগ্রাম থানা পুলিশকে জানায়।

এরপর কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) হায়দার আলী সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে গিয়েছিলাম। কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ রওশন আরা মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। তার শরীরে রক্তের দাগ ও জখম ছিলো। ময়না তদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত হত্যা কিনা তা নিশ্চিত হওয়া যাবে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews