1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বান্ধবী নিহত, বন্ধু আহত - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বান্ধবী নিহত, বন্ধু আহত

  • আপডেট সময় : শনিবার, ১১ মে, ২০২৪
  • ১৮১ বার

নিজস্ব প্রতিবেদক

 

বগুড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে আরোহী এক তরুণী  বান্ধবী নিহত, বন্ধু আহত হয়েছেন। শনিবার দুপুর ১টার দিকে পীরগাছা -মহাস্থান সড়কের পীরগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বান্ধবী আফসানা আক্তার (২০) । বগুড়া শহরের গোয়ালগাড়ী এলাকার বাসিন্দা। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের চালক তাওসিফ হোসেন (২০)। নিহত আহতরা বগুড়া সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী। বগুড়া সদর থানার এস আই রনি কুমার দাস এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, মোটরসাইকেল নিয়ে পীরগাছা থেকে মহাস্থান দিকে যাওয়ার সময় মোটসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্ববর্তী একটি বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে চালক গুরত্বর আহত এবং মোটরসাইকেলে আরোহী তরুণী ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরো জানান, জরুরী পরিসেবা ‘৯৯৯’ কল পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। সেখান থেকে নিহতের মরদেহ শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত তাওসিফকেও একই হাসপাতালে ভতি করা হয়েছে ।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews