1. admin@bogurapost.com : admin :
বিএনপি সরকার গঠন করলে সকল রাস্তা পাকাকরণ করা হবে-ভিপি সাইফুল - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বিএনপি সরকার গঠন করলে সকল রাস্তা পাকাকরণ করা হবে-ভিপি সাইফুল

  • আপডেট সময় : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ১৭৪ বার

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের প্রতিনিধিত্ব করবে তারেক রহমান। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার গঠন করার পর বগুড়ায় কোন রাস্তা কাঁচা থাকবে না। পর্যায়ক্রমে সকল রাস্তা পাকাকরণ করা হবে। শনিবার দুপুরে শাজাহানপুর উপজেলাধীন বগুড়া পৌর ২১নং ওয়ার্ডের হেলেঞ্জাপাড়া শাহপাড়ার স্বেচ্ছাশ্রমে নির্মাণ করা রাস্তা উদ্বোধনের পূর্বে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আবুল বাশার, বগুড়া জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মাহমুদ শরীফ মিঠু, আব্দুল গফুর দারা, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি আতিকুজ্জামান সজীব, সাবেক সাধারণ সম্পাদক খায়রুজ্জামান জিয়া, জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইখতিয়ার উদ্দিন রানা, ২১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, ১৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি সুমন,বিএনপি নেতা তাজুল ইসলাম, জেলা ছাত্রদল নেতা অভি, শাহানুর, বিপুল প্রমুখ।

শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিকের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে নির্মাণ করা রাস্তা কয়েক হাজার লোকের দুর্ভোগ নিরসন করেছে।

উল্লেখ্য, এর পূর্বে স্বেচ্ছাসেবকদল নেতা শফিকের উদ্যোগে একাধিক রাস্তা স্বেচ্ছাশ্রমে নির্মাণ করা হয়েছে।( সংবাদ বিজ্ঞপ্তি)

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews