বগুড়ার কাহালুতে দুই দিনব্যাপী ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে তাইরুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ মেলার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাওছার হাবীব। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল আমিন, কাহালু টেকনিক্যাল এন্ড কমার্স কলেজের অধ্যক্ষ মোঃ হারুনুর রশিদ আকন্দ, সরকারি মডেল উচ্চ বিদ্য্যলয়ের প্রধান শিক্ষক এফ এম এ ছালাম, তাইরুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বেলাল উদ্দিন প্রাং, নারহট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জয়নাল আবেদীন, নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, মালঞ্চা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু হাসান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গন উপস্থিত ছিলেন। বিজ্ঞান মেলায় কালেজ, মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয় সহ মোট ২১টি স্টল স্থান পায়। উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাওছার হাবীব মেলায় স্থাপিত স্টল গুলো পরিদর্শন করেন এবং উদ্ভাবনী শিক্ষার্থীদের সাথে কথা বলেন
Leave a Reply