ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বগুড়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দুই ভাই-বোন প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই পরিবার থেকে ভাই বোন প্রার্থী হওয়ায় সাধারণ ভোটারদের মধ্যে সমালোচনার ঝড়।
প্রার্থী হলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তোফাজ্জল হোসেন দুলু মাস্টারের ছেলে ও সদর উপজেলার রাজারপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মো: রুকানুজ্জামান রিপন এবং তার ছোট বোন তহমিনা আক্তার রেশমী। এর মধ্যে রিপন পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী ও সদর উপজেলা আওয়ামী লীগের নেতা এবং রেশমী মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ও জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী। তাদের দু’জনের বাসা সদর উপজেলার খামারকান্দি গ্রামে।
একাধিক ভোটাররা বলেন, একই পরিবার থেকে ভাই বোন নির্বাচনে অংশ গ্রহন করা ভালো দেখায় না। একই পরিবারে দুটি ভোট কোন ভোটার দিতে চাইবে। এরা জনগণের সেবা করার জন্য নির্বাচনে অংশ গ্রহন করেনি, পদ পদবি বা ক্ষমতার লোভে অংশ গ্রহন করেছে।
এদিকে প্রতীক বরাদ্দের আগেই ফুটবল প্রতীকে প্রচারণার অভিযোগ উঠেছে রেশমার বিরুদ্ধে। সদর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন দাখিলকৃত প্রার্থীদের প্রতিক বরাদ্দ হবে সোমবার ১৩ মে। কিন্তু তার আগেই রেশমা ফুটবল মার্কা ছবি দিয়ে বিভিন্ন পোস্টোর প্যানা ঝুলিয়ে দিয়েছেন।
এ ব্যাপারে ভাইস চেয়ারম্যান প্রার্থী রেশমার সাথে যোগাযোগ করে তার বক্তব্য জানার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী মো: রুকানুজ্জামান রিপন বলেন, আমার বাবা তোফাজ্জল হোসেন দুলু মাস্টার জেলা আওয়ামী লীগের সহ সভাপতি। তার নাম এলাকার মানুষ জানে এবং চিনেন। ভোট হবে ব্যক্তির ওপর। বোন প্রার্থী হওয়ায় কোনো সমস্যা নেই এবং তার পদও আলাদা। দলীয় লোকজন আমার সাথে আছে, আমি পরিচ্ছন্ন প্রার্থী বিজয়ের ব্যাপারে আশাবাদী।
বগুড়া জেলা সিনিয়র নির্বাচন অফিসার মাহমুদ হাসান জানান, প্রতিক বরাদ্দের আগে কোন প্রার্থী প্রতিকের ছবি দিয়ে পোস্টার বা প্যানা বানিয়ে প্রচার প্রচারণা করতে পারবে না।
আগামী ২৯ মে বগুড়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালট পেপারে ভোট দেবেন ৪ লাখ ভোটার।
Leave a Reply