1. admin@bogurapost.com : admin :
খেজুরের রস খেতে গিয়ে সড়কে প্রাণ গেল ৩ বন্ধুর - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

খেজুরের রস খেতে গিয়ে সড়কে প্রাণ গেল ৩ বন্ধুর

  • আপডেট সময় : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ৩০২ বার

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানীতে অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার মহেশপুর ইউনিয়নের হিরণ্য কান্দি এলাকার সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টেের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার পোনা এলাকার বিষ্ণুদাসের ছেলে দিপু দাস (১৮)। একই এলাকার বাবুল নাগের ছেলে বিশাল নাগ (১৯) ও মিনারুল মৃধার ছেলে হৃদয় মৃধা (১৮)। দিপু দাস নবম শ্রেণি ও বিশাল নাগ অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. রকিবুজ্জামান বলেন, মরদেহগুলো সাড়ে ৭টার পর স্থানীয়রা দেখতে পেলেও দুর্ঘটনা ঘটেছে সম্ভবত আরও সকালে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি তারা মোটরসাইকেলে করে সদরে কোথাও খেজুর গাছের রস খেতে যাচ্ছিল।

ভোরে খুব কুয়াশা ছিল। সাম্পান রেস্টুরেন্টের সামনে তাদের মোটরসাইকেল পৌঁছালে অজ্ঞাত কোনো একটি গাড়ি তাদের চাপা দেয়। আমরা ঘাতক বাহনটি শনাক্তের চেষ্টা করছি। আমাদের আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

 

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews