1. admin@bogurapost.com : admin :
নানা কর্মসূচিতে বগুড়ায় শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

নানা কর্মসূচিতে বগুড়ায় শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

  • আপডেট সময় : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ২৮১ বার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার সকাল ৭টায় শহরের নবাববাড়ি সড়ক দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ জিয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেছে জেলা বিএনপি।

এরপর সকাল ১০টায় শহরের দত্তবাড়ী এ্যাজমা কেয়ার এন্ড প্রিভেনশন সেন্টারে ড্যাব বগুড়ার সহযোগিতায় ফ্রি চিকিসৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারর্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, ডা. শাহ মোহাম্মদ শাহজাহান আলী, ডা. আসফারুল হাবিব রোজ, জেলা বিএনপির সহ-সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, বিএনপি নেতা শেখ তাহা উদ্দিন নাঈন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার প্রমুখ।

এরপর বাদ আছর জেলা বিএনপির আয়োজনে বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিল, সকাল ১০টায় জেলা ছাত্রদলের উদ্যোগে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

এ ছাড়া এদিন জেলার বিভিন্ন উপজেলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews