1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় বন্ধুদের ছুরিকাঘাতে প্রাণ গেল আরেক বন্ধুর - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় বন্ধুদের ছুরিকাঘাতে প্রাণ গেল আরেক বন্ধুর

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৩১৪ বার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় বন্ধুদের ছুরিকাঘাতে প্রাণ গেল আরেক বন্ধু হৃদয আকন্দ (১৯)। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ফুলবাড়ি মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হৃদয় আকন্দ ওই এলাকার বাবু মিয়া আকন্দের ছেলে। হৃদয় চুরি, ছিনতাই ও মাদক সেবনের সাথে জড়িত ছিল। মাদক সংক্রান্ত জেরে হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন বগুড়া ফুলবাড়ী ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আলমাস আলী সরকার।

পুলিশ ইন্সপেক্টর জানান,  সকালে হৃদয় তার কয়েকজন বন্ধুদের নিয়ে মধ্যপাড়া এলাকায় সরিষার ক্ষেতের পাশে আড্ডা দিচ্ছিল। এসময় হৃদয় বন্ধুদের সাথে তর্কে জড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এসময় তাদের মধ্যে কেউ একজন হৃদয়কে সরিষার ক্ষেতের মধ্যে ছুরিকাঘাত করে পালিয়ে যায়৷ এতে হৃদয় গুরুতর আহত হয়।

তিনি আরও জানান,  আহত অবস্থায় হৃদয়কে উদ্ধার করে প্রথমে টিএমএসএস হাসপাতালে নেওয়া হয়৷ সেখানে অবস্থার অবনতি হলে  শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে হৃদয় মারা যান। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews