1. admin@bogurapost.com : admin :
অনশন করেও প্রেমিক বিয়ে না করায়, অবশেষে প্রেমিকার আত্মহত্যা - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

অনশন করেও প্রেমিক বিয়ে না করায়, অবশেষে প্রেমিকার আত্মহত্যা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮৪ বার
নিজস্ব প্রতিবেদক
প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করেও বিয়ে না করায় বগুড়ার শাজাহানপুরে রিফাত জাহান বৃষ্টি (১৮) নামে এক কলেজশিক্ষার্থী আত্মহত্যা করেছেন। সোমবার বিকেলে উপজেলার বৃকুষ্টিয়া পশ্চিমপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। সোমবার রাত ৮টা পর্যন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়নি পুলিশ।
বৃষ্টি ওই গ্রামের কৃষক আরিফুল ইসলামের মেয়ে। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষে শিক্ষার্থী।
স্বজনেরা জানান, প্রতিবেশী চোপিনগর ননীপাড়া গ্রামের বাসিন্দা আল আমিনের (৩১) সঙ্গে তিন বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল বৃষ্টির। কিন্তু বিয়ে করতে রাজি হচ্ছিলেন না তিনি। গত ৯ ডিসেম্বর থেকে কয়েক দিন বিয়ের দাবিতে আল আমিনের বাড়িতে অনশন করেন বৃষ্টি।
সেখান থেকে বুঝিয়ে বৃষ্টিকে মা-বাবার কাছে ফেরত পাঠান প্রেমিকের বাবাসহ আত্মীয়রা। এরপর কয়েকবার আল আমিনকে বিয়ের জন্য চেষ্টা করেন বৃষ্টি। ব্যর্থ হয়ে আত্মহত্যার পথ বেঁচে নেন।
বৃস্টির প্রেমিক আল আমিনের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তার এলাকাবাসী জানান, বৃষ্টি গত ৯ ডিসেম্বর সকাল থেকে আল আমিনের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করেন। একইভাবে পরপর কয়েক দিন এসে ফিরে যান। মেয়েটি অনেক কান্না করত। কিন্তু আল আমিন বিয়েতে রাজি হননি। গত ১০ ডিসেম্বর আল আমিন এবং তাঁর বাবা মহসিন আলী বাড়ি ছেড়ে অন্যত্র চলে যান। এখন পর্যন্ত বাড়িতে ফিরে আসেননি।
প্রতিবেশীরা আরও বলেন, শুধু বৃষ্টিই না। এর আগেও কয়েকটি মেয়ের সঙ্গে আল আমিন প্রেমের সম্পর্ক করে প্রতারণা করেন। প্রেম করে আর বিয়ে করেননি। আল আমিনের বিচার হওয়া দরকার।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম জানান, প্রেম ঘটিত বিষয়ে বৃষ্টি আত্মহত্যা করেছে বলে পারিবারিক ভাবে জানা গেছে। প্রেমিক ছেলে বিয়ে না করায় বৃষ্টির মনের ভেতর ক্ষোভ সৃষ্টি হয়েছিল। সেকারণেই আত্মহত্যা করেছে সে। বৃষ্টির মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তার ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews