1. admin@bogurapost.com : admin :
খুলনায় এক গৃহবধূ একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

খুলনায় এক গৃহবধূ একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৫০ বার

খুলনা প্রতিনিধি

খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন গৃহবধূ মিসেস আকলিমা। বুধবার (১২ ফেব্রুয়ারি)  তিনি চার সন্তানের জন্ম দেন। জন্ম নেওয়া নবজাতকদের মধ্যে তিন ছেলে ও এক মেয়ে।

সিজারিয়ান অপারেশনের পর মা ও নবজাতকরা সুস্থ রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ ঘটনায় আনন্দিত তার পরিবারের সদস্যরা। পরিবারের সদস্যরা জানান, আকলিমা একসঙ্গে চার সন্তান জন্ম দিয়েছে। সবাই সুস্থ আছে। এতে তারা দারুণ খুশি।

মিসেস আকলিমার স্বামী সুজন কাজী একসঙ্গে চার সন্তান পেয়ে উচ্ছ্বসিত। তিনি চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নবজাতকদের পেয়ে আনন্দিত গৃহবধূ আকলিমাও। আকলিমা বলেন, ‘‘আমি ভালো আছি। হাসপাতালের ডাক্তার ও নার্সদের আচরণে খুব খুশি।

চিকিৎসকরা জানান, একসঙ্গে চার সন্তানের জন্ম বিরল ঘটনা। এ ক্ষেত্রে মা ও নবজাতকরা সুস্থ থাকাটা সৌভাগ্যের বিষয়। এই অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করেন হাসপাতালের গাইনী বিভাগের প্রধান ডা. আমিনা জান্নাত পিয়া ও তার চিকিৎসক দল।

ডা. আমিনা জান্নাত পিয়া জানান, আকলিমার এটি দ্বিতীয় গর্ভধারণ। আকলিমা জানতেন গর্ভে জমজ বাচ্চা রয়েছে। যখন তিনি হাসপাতালে আসেন, তখন ব্যথায় কষ্ট পাচ্ছিলেন। গর্ভে বাচ্চা ছিল উল্টা পজিশনে। এ জন্য তাকে জরুরি অপারেশন করা লাগে। অপারেশন করে পরপর চারটি বাচ্চা ডেলিভারি করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews