1. admin@bogurapost.com : admin :
নাটোরে জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

নাটোরে জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

  • আপডেট সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৭ বার

নাটোর প্রতিনিধি

নাটোরে জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে নাটোর প্রেসক্লাব মিলনায়তনে সংস্থার জেলা কমিটির আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

সংস্থার জেলা শাখার সভাপতি এসএম মনজুর-উল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় পরিষদের সভাপতি মমিন রশিদ শাহিন। প্রধান বক্তা ছিলেন সংস্থার মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব আব্দুল মজিদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নাটোর জেলা কমিটির সাধারণ সম্পাদক এম এম আরিফুল ইসলাম। এতে আরও উপস্থিত ছিলেন নাটোর প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক যুগান্তরের নাটোর প্রতিনিধি শহিদুল হক সরকার, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মাসুদ রানা, দৈনিক সংগ্রামের নাটোর প্রতিনিধি রিয়াজুল ইসলামসহ জেলার বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকতার চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews