1. admin@bogurapost.com : admin :
হজের ফ্লাইট শুরু ২৯ এপ্রিল থেকে - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

হজের ফ্লাইট শুরু ২৯ এপ্রিল থেকে

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬৮ বার

বগুড়াপোস্ট ডেস্ক

বাংলাদেশ থেকে এ বছর ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। হজযাত্রীদের পরিবহনে আগামী ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে।

মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন ভবনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহানের সভাপতিত্বে সুষ্ঠু হজ ব্যবস্থাপনাবিষয়ক সভায় এ তথ্য জানানো হয়।

সভায় আরো জানানো হয়, আগামী ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে। চলবে আগামী ৩১ মে পর্যন্ত। হজ যাত্রীদের পরিবহন ব্যবস্থাপনার অংশ হিসেবে আগের বছরগুলোর মতো এবারো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মোট হজযাত্রীর অর্ধেক অর্থাৎ ৪৩ হাজার ৫৫০ জন এবং সৌদিয়া এয়ারলাইন্স ও ফ্লাইনাস মিলে বহন করবে বাকি অর্ধেক অর্থাৎ ৪৩ হাজার ৫৫০ জন হজযাত্রী। এ বছর হজের উড়োজাহাজ ভাড়া নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা।

সভায় ফ্লাইট সিডিউল, বিদেশে রেজিস্ট্রেশনকৃত বাংলাদেশিদের হজ ফ্লাইট, প্রতিটি ফ্লাইট পরবর্তী যাত্রী সংখ্যা ও অন্যান্য তথ্য পোর্টালে আপলোডকরণ, হজযাত্রীদের লাগেজ ব্যবস্থাপনা পর্যালোচনা এবং হজযাত্রীদের পরিবহন সেবা নিশ্চিতকরণে যথাযথ পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

হজ পরিবহন সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি টাস্কফোর্স ও একটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে।

এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহানের সভাপতিত্বে সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, এয়ারলাইন্স, হজ এজেন্সির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হতে পারে হজ।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews