1. admin@bogurapost.com : admin :
গাইবান্ধা পলাশবাড়ী থানার এএসআই আনিসুর সাড়ে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার - BoguraPost
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্য ও ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডের প্রতিবাদে বগুড়ায় সেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে সাময়িক বরখাস্ত হলেন এসপি জাহাঙ্গীর জুলাই হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে বগুড়ার কাহালুতে ট্রাকের ধাক্কায় দুই ইউপি মেম্বার নিহত, এমপি মোশারফের শোক নিকার বৈঠকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে পিআইবি মহাপরিচালকের মতবিনিময় পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব : প্রধানমন্ত্রী বগুড়ায় সমাজ সেবায় অবদানের স্বীকৃতি, ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন ছাত্রদল নেতা বিপ্লব বগুড়ায় ট্রেনে কাটা পড়ে সহকারী শিক্ষিকার মৃত্যু, দ্বিতীয় ট্রেনে দেহ ছিন্নভিন্ন করতোয়াকে হারিয়ে মিডিয়া কাপের চ্যাম্পিয়ন যমুনা একাদশ

গাইবান্ধা পলাশবাড়ী থানার এএসআই আনিসুর সাড়ে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার

  • আপডেট সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৬৪ বার

নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধার জেলার পলাশবাড়ী থানা পুলিশের এএসআই আনিসুর রহমান (৪০) কে সাড়ে ৯ কেজি গাঁজা নিয়ে মোটর সাইকেলে অভিনভ কায়দায় বগুড়া আসার পথে গোবিন্দগঞ্জ থানা পুলিশ মঙ্গলবার রাতে গ্রেফতার করে।

মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি বিকেলে গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আনিসুর রহমান লালমনিরহাট সদর উপজেলার চরখাটা গ্রামের আলিমুদ্দিনের পুত্র গাইবান্ধার পলাশবাড়ী থানার সহকারী এ,এসআই পদে কর্মরত।

মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ চারমাথা মোড়ের মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়। পলাশবাড়ী থেকে বগুড়াগামী একটি টিভিএস অ্যাপাচি ১৬০ সি.সি মোটরসাইকেল (ঢাকা মেট্রো ল-৪৯-৪৯১৮) তল্লাশিকালে আনিসুর রহমানের কাছ থেকে সাড়ে ৯ গাঁজাসহ গ্রেফতার করা হয়। মোটর সাইকেলটি জব্দ করা হয়েছে।
পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী ভুট্রো বলেন, এ,এসআই পদে থানা কর্মরত আনিসুর রহমান। তিনি গোবিন্দগঞ্জে গাঁজসহ পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। তার বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বুলবুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত পুলিশ সদস্যের বিরুদ্ধে মঙ্গলবার রাতে একটি মামলা দায়ের করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews