বগুড়ায় মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করেছেন ২৫ জন বিদেশি নাগরিক। তারা সবাই পঞ্চম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে বগুড়ায় এসেছেন।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ চত্বরে শহীদ মিনারে শিক্ষার্থীদের সঙ্গে তাঁরা শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় ইতালি, মালয়েশিয়া, নেপাল ও ভারতের নাগরিকরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিট স্কুল অ্যান্ড কলেজের শহীদ মিনারেন শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভায় অংশ নেওয়া ইতালির নাগরিক চলচ্চিত্র নির্মাতা আলবার্তো স্টারোস্টা বলেন, বাংলাদেশিদের হৃদয় অনেক বড়। বাংলা ভাষার জন্য এখানকার মানুষের ত্যাগের স্বীকৃতি এখন পৃথিবীর মানুষ যথাযথভাবে পালন করছে।
চলচ্চিত্র নির্মাতা মালয়েশিয়ার নাগরিক জুনিয়া আনিলিক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বলেন, আমাদের দেশেও প্রতিবছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। আমরাও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করে থাকি। বাংলাদেশের মাটিতে এসে এই আয়োজন দেখে আমরা মুগ্ধ হয়েছি। এ দেশের শিক্ষার্থীরা অনেক মেধাবী। আশা করি তারা দেশের ভাষা আরও প্রসিদ্ধ করে করবে।
বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী সাহাবুদ্দীন সৈকত বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে স্কুলে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এই আয়োজনের ভিতরেও ছিল শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, চিত্র অংকন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এসব অনুষ্ঠানে যোগ দিতে ২৫ জন বিদেশি নাগরিক এসেছিলেন আমাদের প্রতিষ্ঠানে। এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়।
Leave a Reply