1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় থেকে লুট হওয়া ২২ লাখ টাকার তেলসহ ট্রাক রাজশাহীতে উদ্ধার, গ্রেপ্তার ৩ - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় থেকে লুট হওয়া ২২ লাখ টাকার তেলসহ ট্রাক রাজশাহীতে উদ্ধার, গ্রেপ্তার ৩

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩১৭ বার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ার শেরপুরে পামওয়েল ভর্তি ডাকাতি হওয়া ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পাওয়া গেছে। পরে পুলিশ অভিযান চালিয়ে নওগাঁর সাপাহার থেকে প্রায় ২২ লাখ টাকার পামওয়েল তেল উদ্ধার করেছে। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গোদাগাড়ী থানার ভারগ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন তথ্য নিশ্চিত করে জানান, গত সোমবার সকালে গোদাগাড়ীর ললিতনগর এলাকায় রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় ওই ট্রাকটি পাওয়া যায়। পরে তথ্য-প্রযুক্তির ব্যবহার ও তদন্তের মাধ্যমে তারা জানতে পারেন যে নওগাঁর সাপাহার উপজেলায় ট্রাক থেকে একটি গুদামে তেল নামিয়ে নেওয়া হয়েছে।

পরে বুধবার ওই গুদামে অভিযান চালিয়ে ৭৫ ড্রাম তেল উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মোট তেলের পরিমাণ ১৩ হাজার ৯৫০ কেজি। এই তেলের আনুমানিক মূল্য ২২ লাখ টাকা। ডাকাতদলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে সাপাহারের ওই গুদাম থেকে তিনজনকে আটক করা হয়েছে। গ্রেপ্তার তিনজন ও উদ্ধার করা তেল সাপাহার থেকে গোদাগাড়ীতে আনা হচ্ছে। ট্রাক উদ্ধারের ঘটনায় আগেই এ থানায় একটি মামলা হয়েছে বলে জানান ওসি।

এর আগে গত রোববার চট্টগ্রাম থেকে ওই ট্রাকটি পামওয়েল নিয়ে রংপুরে যাচ্ছিল। রাতে বগুড়া-শেরপুর রাস্তার ছনকা এলাকায় আরেকটি ট্রাক দিয়ে ব্যারিকেড দিয়ে ডাকাতদল তেলভর্তি ট্রাকটি থামায়। তারপর ট্রাকের চালক ও হেলপারের হাত-পা বেঁধে ট্রাকে তুলে নেওয়া হয়। এরপর কোমল পানীয়র সঙ্গে চেতনানাশক খাইয়ে তাদের অচেতন করে ফেলে দেওয়া হয়।

ওসি রুহুল আমিন জানান, যারা ট্রাকটি ডাকাতি করেছিল তাদের এখনও গেপ্তার করা যায়নি। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। সাপাহারে গ্রেপ্তারকৃত ৩ জনকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews