1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় শ্রমিকের বাড়ীতে অগ্নিকাণ্ডে ৪ লক্ষাধিক টাকার মালামাল ভষ্মিভুত - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় শ্রমিকের বাড়ীতে অগ্নিকাণ্ডে ৪ লক্ষাধিক টাকার মালামাল ভষ্মিভুত

  • আপডেট সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ২৭৭ বার
নিজস্ব প্রতিবেদক
ইলেকট্রিক সর্ট-সার্কিট থেকে আগুন উৎপত্তি হয়ে টাইলস শ্রমিক মোঃ আজিজুল হকের বাড়ীর মালামাল ও প্রয়োজনীয় কাগজ পত্র, জমির দলিল সহ প্রায় ৪ লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত  হয়েছে।
বগুড়া পৌরসভার ১৫ নং ওয়ার্ড এর পশ্চিম পালশা (মোল্লাপাড়া) সোমবার বেলা ১১টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে।
আজিজুলের স্ত্রী রাশেদা এবং স্হানীয়রা জানান, তিনি কাপড় ধুইতে গিয়ে বাড়ীতে আগুনকে দেখতে পান এবং চিৎকার করতে থাকেন। এমন সময় কিছু স্থানীয় লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিস কে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে আগুন নিভায় কিন্তু তার আগেই সব পুড়ে শেষ হয়ে যায়।
আজিজুল জানান, তিন কক্ষ বিশিষ্ট বাড়ীতে ৪ টি খাট, মিক্সেফ, আলনা, ১টি ফ্রিজ, ১টি টিভি, ৫মন সারিষা, ১০ মন ধান, ৫ মন চাল। জমির দলিল, পাশের বাড়ীর এসি, শিক্ষা সনদপত্র এবং নগদ ৭০হাজার টাকাসহ প্রায় ৪ লক্ষাধিক টাকার মালামাল ভস্মিভুত হয়। এ ঘটনার পরে তিনি বগুড়া সদর থানায় ১টি জিডি করেছেন।
সিনিয়র স্টেশন অফিসার, বগুড়া ফায়াার সার্ভিস এবং সিভিল ডিফেন্স মোঃ শাহিদুল ইসলাম জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে আমাদের দুইটি ইউনিট  ঘটনাস্থলে  গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। প্রাথমিক ভাবে ইলেকট্রিক শটর্- সার্কিট থেকে অগিকান্ডের সুত্রপাত হতে পারে বলে মনে হয়। অগ্নিকান্ডে ৪ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে বলে অনুমান করা যায়।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews