1. admin@bogurapost.com : admin :
প্রতীকী ধর্ষকের মাথায় জম টুপি পড়িয়ে বগুড়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী

প্রতীকী ধর্ষকের মাথায় জম টুপি পড়িয়ে বগুড়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ

  • আপডেট সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৩০৭ বার
নিজস্ব প্রতিবেদক

প্রতীকী ফাঁসির দন্ডপ্রাপ্ত এক ধর্ষকের মাথায় জমটুপি (কলো রঙের কাপড় দিয়ে তৈরি)। দন্ডিত সেই ধর্ষকের হাতে এবং কোমড়ে দড়ি বেঁধে টেনে নিয়ে যাচ্ছেন দুই নারী- এমন দৃশ্য ধারণ করেছে বগুড়ায় শিক্ষার্থীরা। সারা দেশে ধর্ষণকান্ডে জড়িতদের গ্রেফতার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার দুপুরে বগুড়ায় সর্বস্তরের শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশে প্রতীকী ওই দৃশ্য ফুটিয়ে তোলা হয়। মিছিলে অংশ নিতে বগুড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বেলা সাড়ে ১১টায় শহরের জিরো পয়েন্ট সাতমাথায় সমবেত হন। এরপর তারা মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে।

মিছিলের সামনে প্রতীকীভাবে দন্ডিত এক ধর্ষককে রাখা হয়। তার মাথায় ফাঁসির দন্ডপ্রাপ্ত কয়েদির ন্যায় কলো রঙের কাপড় দিয়ে তৈরি টুপি (জমটুপি নামে পরিচিত) পড়িয়ে হাতে এবং কোমড়ে রশি বেঁধে দুই দিকে দুই নারী শিক্ষার্থী তাকে টেনে নিতে থাকেন। তাদের পেছনে থাকা শতাধিক শিক্ষার্থী ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে শ্লোগান দিচ্ছিলেন। শ্লোগানগুলোর মধ্যে একটি ছিল ‘তুমি কে আমি কে.. আছিয়া আছিয়া..’।

মিছিলে অংশগ্রহণকারী অনেকে ধর্ষণ বিরোধী প্ল্যাকাড বহন করছিলেন। দুপুর ১২টার পর তারা শহরের জিরো পয়েন্ট সাতমাথায় অবস্থান নিয়ে বক্তব্য দেন। সেখানে অন্যান্যের মধ্যে সর্বস্তরের শিক্ষার্থীদের পক্ষে নিয়তি সরকার নিতু, সাবিক এবং পাপ্পু বক্তৃতা দেন। বক্তারা মাগুরায় শিশু আছিয়ার ধর্ষককে অবিলম্বে গ্রেফতারসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ধর্ষণের ঘটনায় জড়িত প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews