1. admin@bogurapost.com : admin :
বগুড়ার দুপচাঁচিয়ায় বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালক নিহত - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী

বগুড়ার দুপচাঁচিয়ায় বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

  • আপডেট সময় : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ১৬৭ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় যাত্রীবাহী বাস ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল চালকের । বুধবার দুপুরে দুপচাঁচিয়ার আক্কেলপুর-বগুড়া সড়কে বেড়াগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সিএনজির চালক মোকাব্বর হোসেন(৩৫)। তিনি বগুড়া সদর উপজেলার নামুজা বগারপাড়া এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সনাতন চন্দ্র সরকার।

পুলিশের এই কর্মকর্তা জানান, বুধবার দুপুরের দিকে মোকাব্বর মুরগীর বাচ্চা কিনতে তার সিএনজি নিয়ে জয়পুরহাটের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বেড়াগ্রাম এলাকায় আক্কেলপুর থেকে বগুড়াগামী যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোকাব্বরের মৃত্যু হয়৷

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ( শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে৷ এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews