নিজস্ব প্রতিবেদক
বগুড়াস্থ শিবগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির আলোচনা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। “বগুড়ার সার্বিক উন্নয়ন ও শিবগঞ্জ উপজেলার উন্নয়ন এক সূত্রে গাঁথা” প্রতিপাদ্যকে সামনে রেখে ১৫ মার্চ শনিবার বিকালে তন্ময় কমিউনিটি সেন্টারে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিলে শিবগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির সভাপতি এম সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইন্ডিপেন্ডেন্ট মডেল স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আনিসুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাদ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক রুহুল আমিন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন শিবগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হালিম। এ সময় অন্যদের উপস্থিত ছিলেন আব্দুল ওহাব, সাবেক ডেপুটি ডিরেক্টর বাংলাদেশ ব্যাংক, শাহজাহান আলী, শিবগঞ্জ মহিলা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম রতন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ডাইরেক্টর মোঃ রুহুল আমিন, বগুড়া পিচ স্কুল এন্ড কলেজের পরিচালক দেলোয়ার হোসেন, ইসলামি ব্যাংকের সিনিয়র অফিসার সাইদুল বাশার, সৈয়দ আহমেদ কলেজের প্রভাষক চন্দন কুমার সাহা, সাংবাদিক ইমরানুল হক প্রমুখ। এসময় সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply